সোমবার ২৯ জুন ২০২৬ - ১০:১১
শোকের দিনগুলোতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার শরয়ী বিধান

শহাদাত ও শোকের দিনগুলো, বিশেষত মুহাররম ও সফর মাসে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া বা পাত্র-পাত্রীর পরিবারের মধ্যে আনুষ্ঠানিক সাক্ষাৎ-আলোচনা শরিয়তসম্মত কি না—এমন এক প্রশ্নের জবাবে আয়াতুল্লাহ মাকারিম শিরাজী তাঁর মতামত ব্যক্ত করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: মুহাররম, সফর ও অন্যান্য শোকের দিনগুলোতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার বিধান সম্পর্কে আয়াতুল্লাহ মাকারিম শিরাজীর মত নিম্নরুপ:

প্রশ্ন: শহাদাত ও শোকের দিনগুলোতে, বিশেষত মুহাররম ও সফর মাসে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া কি সঠিক?

উত্তর: এতে কোনো অসুবিধা নেই। তবে শোকের দিনগুলোতে এ ধরনের সাক্ষাৎ-সভার আয়োজন সাধারণ ও অনাড়ম্বর হওয়াই উত্তম এবং আনন্দ-উৎসব বা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকা উচিত।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha